নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে গাছ চোরাকারবারিদের সাথে বিট কর্মকর্তাদের গুলিবিনিময়: কাঠ উদ্ধার, গাড়ী জব্দ

ফটিকছড়িতে গাছ চোরাকারবারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। প্রতিনিয়ত গাছ চোরাকারবারীরা চুরি করছে সরকারি বিভিন্ন বাগানের কাঠ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুবছড়ি বন থেকে গাছ চুরি করে নিয়ে যাবার সময় দুটি চান্দের গাড়িসহ ১ শত সেপ্টি সেগুন কাঠ উদ্ধার করেছে বন কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে পুলিশের সহযোগিতায় চান্দেরগাড়ী ভর্তি চোরাই কাঠ গুলো নাজিরহাট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। সুবনছড়ি বিট কর্মকর্তা আবু তাহের জানিয়েছেন উদ্ধারকৃত কাঠের মূল্য আনুমানিক দেড় লাখ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরো জানান সুবনছড়ি থেকে চোরাকারবারীরা কাঠ চুরি করে নিয়ে যাওয়ার সময় কাঠ গুলো উদ্ধার করতে গেলে চোরাকারবারীদের সাথে ৩ রাউন্ড গুলি বিনিময় হলে কাঠ চোরাকারবারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিট কর্মকর্তা।

সুবনছড়ি বনবিভাগের বিট কর্মকর্তা মোঃ আবু তাহেরের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন এফজি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, এফজি সমীর কান্তি বিশ্বাস, এফজি প্রণব কুমার মল্লিক, পিএম আনোয়ার হোসেন।

উল্লেখ্য ফটিকছড়ি উপজেলার বন বিভাগ থেকে প্রতিনিয়ত চুরি হচ্ছে সরকারি বাগানের কাঠ। কাঞ্চননগর, খিরাম থেকে নানুপুর বাজার, আজাদী বাজার সড়ক হয়ে রাউজান হয়ে কাঠ পাচার হচ্ছে চট্টগ্রামে।ৎ

অন্যদিকে উত্তর ফটিকছড়িতে নারায়নহাট চানপুর সড়ক, মিরসরাই দিয়ে যাচ্ছে কাঠ এবং হেঁয়াকো বারৈয়ারহাট-হেঁয়াকো থেকে ফটিকছড়ি, হাটহাজারী সড়কে চট্টগ্রামে এ কাঠ যাচ্ছে।

তবে রহস্যজনক কারণে বিভিন্ন বন কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।