ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি বাস স্টেশনের উত্তর পাশে রাজঘাট এলাকায় গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ১ টি মোটরসাইকেল, ১ প্রাইভেটকার, ৪ টি সিএনজি আগুনে পুড়ে যায়।
সোমবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি। অগ্নিকাণ্ডে গ্যারেজ মালিক শহিদুল ইসলাম আগুনে দগ্ধ হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে শত্রুতা করে কেউ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ড সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা সে দ্রুত ৪০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকার পড়ে যায়।
এ বিষয়ে এখনো কোনো অভিযোগ বা মামলা হয়নি।








