নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে গুণীজন সংবর্ধনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি

আজ (৩০ জানুয়ারি) ফটিকছড়িতে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি যোগ দিয়েছেন । ফটিকছড়ি উপজেলার আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পুরস্কার বিতরণী অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিকাল ৩ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকা স্বপ্ন ছোঁয়ার মোড়ক উন্মোচন করেন।

এতে প্রধান আলোচক ছিলেন মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার। বিশেষ অতিথি ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাক নাজিম উদ্দিন, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোঃ ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ চৌধুরী, সহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চন। অন্যদিকে তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপির আগমন।উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগর কার্যালয়ের সামনে মন্ত্রীকে এ সংবর্ধনা দেয়া হয়। মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনি, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হেসেন, চেয়ারম্যান আব্দুল হালিম উপস্থিত ছিলেন।