নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে নারায়নহাট ইউনিয়নে খতিজা বেগম (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

১২ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া গ্রামের জমিদার পাড়ায় এ ঘটনা ঘটে।

গতকাল রাত সাড়ে ১২ টার দিকে খতিজাকে শ্বশুরবাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খতিজাকে শ্বশুরবাড়ীর লোকজন স্বামী-শ্বাশুড়ি নির্যাতন করে মেরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে নিহতের ভাই আনোয়ার করে।

নিহত খতিজার মা অভিযোগ করে বলেন বিয়ের পর থেকে মেয়েকে স্বামী শ্বশুর বাড়ীর নির্যাতনের পর নির্যাতনের ভাষা বলে বোঝাতে পারবো না। আমার মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে। তারা নিজেরা নিজেরা মেয়েকে নাজিরহাট মেডিকেলে নিয়ে এসে মেয়ে নাকি আত্মহত্যা করেছে। প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

খবর পেয়ে ভূজপুরে থানা পুলিশ আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।