নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে জীবানুনাশক বক্স স্থাপন করেছে ড. মাহমুদ হাসান ফাউন্ডেশন

ফটিকছড়ি প্রতিনিধি : ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় জীবানুনাশক বক্স স্থাপন করা হয়েছে ৷

বৃহস্পতিবার সকালে এ দুটি জীবানুনাশক বক্সের উদ্বোধন করেন ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ৷

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল আখতার, ডা. জয়নাল আবেদিন মুহুরী, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ্ জালাল, সাবেক কাউন্সিলর মাওলানা ফারুক আহমদ, থানার এস আই রিদুয়ান, সঞ্জয়, এরশাদ খোকন ও রাসেল উদ্দিন ৷