Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে ঠিকাদারদের প্রতিবাদ সভায় এক সপ্তাহ’র আল্টিমেটাম

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির সমিতিরহাটে গত ১৯ আগস্ট সংঘটিত ঘটনার প্রতিবাদে ফটিকছড়ির ঠিকাদারদের এক প্রতিবাদ সভা উপজেলা সদরস্থ মনিরা কমিউনিটি সেন্টারে আজ (রবিবার) দুপুরে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা ঠিকাদার সমিতির সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু।
বিশিষ্ট ঠিকাদার এসএম মোরশেদুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদ ইলিয়াছ চৌধূরী, মোহাম্মদ জিয়াউদ্দিন সম্রাট, মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।
সভায় গত ১৯ আগস্ট সমিতিরহাট ইউনিয়নে জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটুর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়। সভা থেকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য মাননীয় এমপি ও প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।
অন্যথায় চট্টগ্রামের ঠিকাদার সমাজ বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুমকি দেয়। সভায় বৃহত্তর ফটিকছড়ি উপজেলায় উন্নয়নের স্বার্থে ঠিকাদারদের ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে ফটিকছড়ি উপজেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক, এসএম মোরশেদুল আমিন, মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ও জিয়া উদ্দীন সম্রাটকে যুগ্ম আহ্বায়ক, মুহাম্মদ মেজবাহ উদ্দীনকে সদস্য সচিব, মিজানুর রহমানকে অর্থ সচিব, মোহাম্মদ আলী চৌধুরী, সাদেক আলী সিকদার শুভ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সালাহ উদ্দীন কাদের, ইফতেখার উদ্দীন রাসেল, সাইফুল ইসলাম, মঈনুদ্দীন মইনু ও মোহাম্মদ হাসানকে সদস্য করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করবে।