ফটিকছড়ি প্রতিনিধি: করোনা ভাইরাস এর জন্য সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করায় অনেক পরিবার অসহায় হয়ে পড়েছে।
ফটিকছড়ি উপজেলা অসহায় মানুষের জন্য দরিদ্র ফান্ডে বাংলাদেশ জুয়েলারি সমিতির পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দরা।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব এর হাতে এ অনুদান তুলে দেন সমিতির নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির ফটিকছড়ি উপজেলার সভাপতি স্বপন কুমার ধর, সহ সভাপতি এরশাদুল হক, সাধারণ সম্পাদক আবু নাছের, যুগ্ন সম্পাদক সুমন কুমার, বণিক, অর্থ সম্পাদক খোকন ধর, সাংগঠনিক সম্পাদক প্রিয়রঞ্জন ভর্ট্টাচার্জ, দপ্তর সম্পাদক অপু ধর, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ বণিকসহ আরো অনেকই।

