Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে নাজিরহাট-আজাদী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলার বাণিজ্যিক কেন্দ্র নাজিরহাট বাজার এবং দক্ষিণ ফটিকছড়ির আজাদী বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

শনিবার(২৪মে) সকালে এবং দুপুরে নাজিরহাট ও আজাদী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম। এ অভিযানে নাজিরহাট বাজারে ৭টি মামলায় ৫৭ হাজার টাকা এবং আজাদী বাজারে একটি মামলায় ২০ হাজার টাকা মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতকে আইনি সহায়তা প্রদান করেন ফটিকছড়ি থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা এবং আজাদী বাজারে ভেজাল ঘি রাখার দায়ে ২০ হাজার টাকা এবং নাজিরহাট বাজারে ৭ টি মামলায় মোট ৫৭ হাজার টাকাসহ মোট ৭৭ জরিমানা আদায় করা হয়।