ফটিকছড়ি দাঁতমারা এলাকা থেকে ২ টি ববড় বড় জাম গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মোহাম্মদ রুহুল আমিন নামের এক ব্যক্তি বিরুদ্ধে।
গতকাল বিকালে দাঁতমারা বিটের রুহুল আমিনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা, নারায়নহাট রেঞ্জের দাঁতমারা বিট এর আওতায় জনৈক রুহুল আমিন এর বাড়ির পাশে থেকে পুরানো মা জাম গাছে গতকাল রুহুল আমিনের নেতৃত্বে গাছ চোরাকারবারির একটি দল দিনদুপুরে কেটে ফেলে। ঘটনার সত্যতা স্বীকার করে দাঁতমারা বিট কর্মকর্তা মোঃ হুমায়ুন আহমেদ বলেন জনৈক মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে কাঁটা হয়েছে। গাছগুলি জব্দ করেছি। গতকাল সে পলাতক রয়েছে আজকে আমরা গিয়েছি সে এখনো পলাতক এ বিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
একাধিক সূত্র জানান, ফটিকছড়ি উপজেলার বিভিন্ন সরকারি বাগান থেকে প্রতিনিয়ত হচ্ছে সরকারি বাগানের গাছ। কর্তৃপক্ষ নিরব এবং উদাসীনতার কারণে গাছ চুরি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। গাছ চোরাকারবারীদের সাথে বিট কর্মকর্তাদের যোগসাজসে সহকারী বন উজাড় হচ্ছে বলে তাদের এ অভিযোগ। অন্যদিকে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা বাজারে স্পেসিয়াল নামে গাড়ি প্রতি ১৫শত টাকা নিচ্ছে একটি মহল। নারায়াহাট বাজার, কাজিরহাট বাজার,ফটিকছড়ি বিবিরহাট বাজারসহ একাধিক স্থানে গাছের গাড়ি থেকে টাকা তুলছে এক সিন্ডিকেট। এ সিন্ডিকেটের কারণে বেড়েছে গাছ চুরি।
এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা বখতিয়ার নুর সিদ্দিকী বলেন, স্পেশাল নামের টাকা নেওয়ার বিষয়ে আমি অবগত নই তবে গাছ চুরির বিষয়ে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

