নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে প্রস্তুত করা হচ্ছে আইসোলেশন ইউনিট

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলায় করোণা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা লক্ষ্যে আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি নির্দেশ ২ টি, সরকারী ভাবে ২টিসহ মোট ৪ টি আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়েছে। আইসোলেশন গুলো হচ্ছে গাউছিয়া মাইজভান্ডার মাদ্রাসা, হাসপাতাল ভবনে সাংবাদিক, সাধারণ জনগণের জন্য, নাজিরহাট ঝংকার উত্তর পাশে রয়েল মাউথ আবাসিক হোটেলে ডাক্তার, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এবং বাংলাদেশ পুলিশ জন্য নাজিরহাট হৃদয় আবাসিক হোটেলের প্রস্তুতি করা হয়েছে।

আইসোলেশন বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন। এ সময় তিনি বলেন, আগামী দু’একদিনের মধ্যে হোটেল (আইসোলেশন) সমূহ পরিদর্শন করবেন ফটিকছড়ি থেকে নির্বাচিত মাননীয় এমপি সৈয়দ নজিবুল বশর আল হাসানি আল মাইজভান্ডারী।

এ বিষয়ে ১৪দলীয় জোট নেতা ত্বরিকত ফেডারেশনের চেয়ারম্যান, ফটিকছড়ি এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডাক্তার, নার্স, পুলিশসহ সরকারী কর্মকর্তা কর্মচারিদের জন্য আইসোলেশন ও কোয়ারেন্টিনের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার জন্য হোটেল ব্যবহারের কথা থাকলেও এখনও পর্যন্ত তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পেরেছি, সরকারের পদক্ষেপ থাকলেও বাস্তবায়নের কোন নাম গন্ধ নেই। তাই আমি মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চৌদ্দ দলের একজন নেতা ও ত্বরিকত ফেডারেশনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি সারা দেশে উপজেলা পর্যায়ে ডাক্তার, নার্স, পুলিশসহ সরকারী কর্মকর্তা কর্মচারিদের জন্য আইসোলেশন ও কোয়ারেন্টিনের জন্য আলাদা ব্যবস্থা নেওয়ার জন্য। একই ভাবে প্রত্যেক উপজেলায় সংশ্লিষ্টরা যেন এই ব্যবস্থা নেয় সেই দাবি জানান সাংসদ নজিবুল বশর মাইজবান্ডারী।