ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছুরি মারামারি ঘটনায় গুরুতর আহত মোঃ মনছুর নামে আরেক কিশোরের মৃত্যু খবর পাওয়া গেছে।
আজ ১১ মে (সোমবার) ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। নিহত মনছুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার আলীম উদ্দিন সারাং বাড়ীর দেলা মিয়ার বড় পুত্র । এ মারামারি ঘটনায় নুরুল হক সাইমনের মৃত্যু পর আজ মনছুরসহ ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত সিফাতের অবস্থা ভালো না বলে এলাকাবাসীরা জানায়।
উল্লেখ্য: গত ১১ মে শুক্রবার ফটিকছড়ি উপজেলা নানুপুর ইউনিয়ন পরিষদের সামনে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং সিনিয়র জুনিয়র জুনিয়র দ্বন্দে মধ্যে কথা কাটাকাটির জেরে ধরে নিজেদের মধ্যে সমঝোতার জন্য নানুপুর বাজার বৈঠকে মিলিত হয় সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাইমনকে ছুরি দিয়ে পেছন থেকে আঘাত করে মাহফুজ। ঐদিন সাইমনকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। তাকে বাঁচাতে মনছুর ও সিফাত এগিয়ে আসলে তারাও ছুরিকাঘাতে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ঘটনার ৯ দিনের মাথায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মনসুর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।








