আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি সারাদেশের নিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে বই উৎসব পালন করা হয়েছে।
আজ সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। এবার ফটিকছড়িতে মাধ্যমিক বিদ্যালয় ৯১, মাদ্রাসা ১৪১, প্রাথমিক বিদ্যালয় ২২৯ টি এবং বেসরকারী কিন্টার গার্ডেন ৬৫ সহ ৪৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে এক সাথে ৮ লাখ ৪৫ হাজার বই বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মোঃ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন ফটিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে অংশ নেন।
অন্যদিকে নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব জাঁকজমকভাবে পালন করা হয়।
বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আ.লীগের সাবেক সদস্য উক্ত বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মুহাম্মদ বাকের। স্কুলের দাতা সদস্য শরিফুল্লা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহান, মাহাবুবুল আলম রিমু, ফোরকান হোসেন, জসিম উদ্দিন, পূরবী বড়ুয়া ছাত্রনেতা আসলাম হোসেন মামুন, সৈয়দ নিয়াজ সহস্কুলের শিক্ষার্থীরা।
অপরদিকে সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুণ রশিদ ইমন, দক্ষিণ নিশ্চিন্তাপুর নূর-ছাফা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন।








