ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আজ ৬ ডিসেম্বর (রবিবার) বিকেলে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিবিরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাযহান রুপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন-তছলিম বিন জহুর চৌং, মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী চৌং, মো সরোয়ার, আবুল বশর, বোরহান আহমেদ, হাজি আবুল কাশেম, মো জসিম উদ্দিন, আবু তাহের মিয়া, শফিউল আজম, সাহেদুল আলম সাহেদ, মাইনুল করিম সাউকি,মো জামাল উদ্দিন, আবু শোয়েব, মির্জা হাসানুল করিম রুবেল, নুরুল রাব্বি, রাকিব প্রমূখ।








