ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বজ্রপাতে জুবায়ের নামের এক ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
আজ ১ জুন (সোমবার) দুপুর দুইটার সময় দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ গ্রামের খিল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
এতে তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পরিবারের স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিহত জুবায়ের দাঁতমারা ইউনিয়নের পশ্চিম হাসনাবাদ গ্রামের খিল্লাপাড়া এলাকার মাওলানা মহরম আলীর পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জুবায়ের বাড়ির অন্যান্যদের সাথে দুপুরে খেলা করার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। তার সাথে থাকা অপর তিনজন আহত হয় বলে জানান পেলারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।

