Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে বিজয় আন্তঃ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির দৌলতপুর জনতা ক্লাবের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় আন্তঃ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ৩১ শে ডিসেম্বর বিকেলে দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

খেলায় টাইব্রেকার এর মাধ্যমে মুক্তিযোদ্ধা ক্রিড়া সংসদকে হারিয়ে শেখ রাশেল স্মৃতি সংসদ বিজয় লাভ করেন।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পাদ বিষয়ক সম্পাদক মোঃ আবুল বশর।

এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রায়হান রুপু। জনতা ক্লাবের সভাপতি শিক্ষক সৈয়দ আজগর সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শিক্ষক সৈয়দ নুরুল হুদা, জনতা ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ ব্যবসায়ী ওসমান গনি,ছাত্রলীগ নেতা বিয়াজ মোঃ নুরুল রাব্বি, মোঃ জুয়েল রাকিব প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।