নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আক্কাস আলী (২০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার নানুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডেরর কিপাইতনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী ওই এলাকার পেদাই বাড়ির মৃত নুরুল হকের পুত্র।

ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, নিহত যুবক তার পার্শ্ববর্তী বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। এমন সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথে তার মৃত্যু হয়।

ফটিকছড়ি থানা পুলিশকে বিষয়টি  জানানো হয়েছে।