Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ দোকানীকে জরিমানা: আটক ১

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে করোনা ভাইরাসের কারণে সরকারি বিধি নিষেধ না মেনে চায়ের দোকান খোলা রেখে লোকসমাগম করার দায়ে নাজিরহাট মেডিকেলের সমানে চা দোকানদারকে ২ হাজার টাকা, জনসাধারণ চলাচলের জায়গা দখল করায় ফ্রুটের দোকানদার মোহাম্মদ ইকবাল এবং মোহাম্মদ তৈয়বকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার(২ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপেজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফীন।

অন্যদিকে নাজিরহাট খাদ্যগুদামের সামনে ইসলামিয়া হোটেলের মালিক সাহেদকে আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্দেশে অাটক করেছে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আদালতকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর টহল টিম এবং ফটিকছড়ি থানা পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফীন বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে চায়ের দোকানে লোকসমাগম করা, চলাচলের জায়গা দখল করে ফ্রুট বিক্রেতা ২ দোকানদারসহ ৩ দোকদারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক চায়ের দোকানদার সরকারি বিধি নিষেধ অমান্য করার কারণে তাকে আটক করা হয়।