ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে রফিকুল আনোয়ার-মোর্শেদা আকতার ট্রাস্টের উদ্যাগে ৩০ এপ্রিল দুপুরে দুটি পৌরসভা ও প্রত্যেক ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী’র সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ উদ্ধোধন করেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী সায়েদুল আরেফিন, চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী, মেয়র মোঃ ইসমাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা – সরোয়ার উদ্দিন, বোরহান আহমেদ,হাজী আবুল কাশেম, এড, ছালামতউল্লাহ চৌং শাহিন,এ কে আজাদ বাবুল, আবদুল হামিদ, শারমিন নুপুর, মাইনুল করিম সাউকি,মোঃ জামাল, রায়হান রুপু, কাজি দিদার, জানে আলম, বশর তালুকদার প্রমূখ।








