ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা (৩ জানুয়ারী) বিকেলে সুয়াবিল ভাঙ্গা দিঘির পাড়া এলাকাস্থ মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন দক্ষিণ সুয়াবিল দূর্বার সমিতি খেলার উদ্বোধক ছিলেন সাবেক ছাত্রনেতা এ কে জাহেদ চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, সাবেক ছাত্রনেতা সৈয়দ মুহাম্মদ বাকের। জাহিদুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেতা আলী আকবর জুনু, কাউন্সিলর আমান উল্লাহ, কাউন্সিলর সালমা আক্তার শিউলী, যুবলীগ নেতা মমিনুল আলাম রনজু, অাসলাম মামুন, আক্তার হোসেন। মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত।ছিলেন, ফজল আমিন সুমণ কুমার বণিক, মোঃ মনির হোসেন, নুরুল আমিন চৌধুরী মীর রোকন উদ্দিন, মীর আজিস, মীর সাইফুদ্দিন, হুমায়ান রফিক আব্দু হাইসহ ফুটবলপ্রেমী দর্শকরা।
পরে ট্রাইবেকার মাধ্যমে বিএসআরএম একাদশকে হারিয়ে ফ্যাশন গোল্ড একাদশ বিজয়ী হয়।








