নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে শিশু নির্যাতনের দায়ে গ্রেফতার-৪

 ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে ১২/১৩ বছরের ৩ শিশুকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করার খবর পাওয়া গেছে।

গতকাল সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দক্ষিণ সুন্দরপুর এ ঘটনা ঘটে।

জানা যায়,শিশু নির্যাতনের সংবাদ পেয়ে থানার এসআই ফখরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে গিয়ে নির্যাতনকারী ৪ যুবক থেকে শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা শেষে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়। রাতেই বিবিরহাট বাজারে আশেপাশে এলাকায় অভিযান চালিয়ে শিশু নির্যাতনকারী ৪ যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, সুন্দরপুর ইউনিয়ন দক্ষিণ সুন্দরপুর গ্রামের ছকিদার বাড়ীর মৃত আহমদুল হকের ২ ছেলে আব্দুল করিম প্রকাশ করিম বাদশা(৩০), আমান উল্লাহ(৩৫), ফটিকছড়ি পৌরসভার ধুরুং পানারখিল নজির আহমেদের বাড়ীর মোঃ মুছার পুত্র ওমর ফারুক (২২) ও নাজিরহাট পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের ডাইলের বাড়ীর আব্দুল ছালামের পুত্র নূর মুহাম্মদ (২৩)।

৪ আসামীকে আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে আদালতে হস্তান্তর করা হয়েছে।

এদিকে খবর পেয়ে, শিশু নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আবদুল্লাহ-আল-মাসুম ও ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার।

এ ঘটনায় শামসুল আলম নামে এক ব্যক্তি ফটিকছড়ি থানায় শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ৫ তাং ০৭/১০/২০।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফখরুল ইসলাম বলেন, শিশু নির্যাতনের খবর পেয়ে সুন্দরপুর থেকে ৩ শিশুকে উদ্ধার করে চিকিৎসা শেষে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয় রাতে অভিযান চালিয়ে ৪ যুবককে গ্রেফতার করি। আজ সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।