নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার সুয়াবিলে শেখ রাসেল স্মৃতি টেপ টেনিস লং পিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আজ ২৯ জানুয়ারি বিকেলে টেকের দোকান সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

এ কেলাব উদ্বোধক ছিলেন সৌমিলি কিন্টার গার্ডেন এর প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নুরুল আলম নুরু। খেলায় হিকমত মুহুরি বাড়ি আদর্শ সংঘ কে হারিয়ে শোভনছড়ি ব্ল্যাক ড্রাগন বিজয়ী লাভ করেন। টেকের দোকান শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা এম.এস আলমের সভাপতিত্বে খেলার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এসএম সিরাজউদ্দৌলা। এতে প্রধান আলোচক ছিলেন কাউন্সিলর মোঃ ইসমাইল।

সংবর্ধিত অতিথি ছিলেন কাউন্সিলর মো হারুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সোলাইমান কাউন্সিলর মোঃ জয়নাল আবদীন মোহাম্মদ ওসমান গনি প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুবসমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় খেলাধুলার প্রতি ধাবিত হলে তারা আর মাদকের দিকে ধাবিত হবে না বলে আশা করি।