নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে ২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ফটিকছড়িতে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দাঁতমারা ইউপির সাবেক ইউপি সদস্য শফিকুর রহমান মেম্বারের উপর হামলার দায়ে উপজেলা ছাত্রলীগের দুই সদস্যকে কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার(১ অক্টোবর)উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক রায়হান রুপু স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

এরা হচ্ছে হেঁয়াকো বনানী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান ও উপজেলা উপজেলা ছাত্রলীগের সদস্য খালেদ মাহমুদ সুজন।

অব্যাহতিপ্রাপ্ত মোহাম্মদ শাহজাহান বলেন, কী কারণে অব্যাহতি দেয়া হয়েছে সে বিষয়ে আমি অবগত নই। আমাকে সে বিষয়ে অব্যাহতি পত্রও দেয়নি।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হার রুপু বলেন, দাঁতমারা ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সদস্য শফিকুর রহমান মেম্বারের উপর হামলায় ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে সত্যতা পাওয়ায় হেঁয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান ও উপজেলা উপজেলা ছাত্রলীগের সদস্য খালেদ মাহমুদ সুজনকে উপজেলা ছাত্রলীগের কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।