ফটিকছড়ি প্রতিনিধি: করোনামুক্ত হয়ে ঘরে ফেরা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মুহাম্মদ আবদুল বাসেত হাসানের নাজিরহাটস্থ বাসায় বাজার-সওদা উপহার পাঠিয়েছেন ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপিম।
আজ ৪ মে দুপুরে মাননীয় এমপির প্রতিনিধি নাজিরহাট পৌর ত্বরিকত ফেডারেশনের আহ্বায়ক মোঃ শাহজালাল ডাক্তার বাসেতের বাসার প্রতিনিধির হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।
উল্লেখ্য- গত ১ মে শুক্রবার করোনামুক্ত হয়ে ছাড়পত্র নিয়ে প্রথমে চট্টগ্রাম শহরের বাসায় ছিলেন এবং গত শনিবার রাতে নাজিরহাটস্থ বাসায় পৌঁছেন ডাঃ মুহাম্মাদ আবদুল বাসেত হাসান। সেখানে তিনি এবং তাঁর স্ত্রী ডাঃ তানজিলা চিকিৎসা উত্তর হোম কোয়ারেন্টাইনে আছেন।
এ খবর জানতে পেরে এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী তাদের বাসায় ১৬ আইটেমের এ বাজার-সওদা পাঠান। করোনা আক্রান্ত হওয়া থেকে শেষ পর্যন্ত সার্বক্ষণিক খবরা খবর রাখা এবং সার্বিক সহযোগিতা প্রদান করায় ডাঃ আব্দুল বাসেত এমপি আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।








