Site icon CPLUSBD.COM

ফটিকছড়ির বখতপুরে অগ্নিকাণ্ড

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত হয়েছে।

রোববার(১ মার্চ) ভোর চারটার দিকে ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন মুন্সির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই অগ্নিকাণ্ডে মরহুম ওয়াহেদ বিন আনোয়ার নাছির ও মোহাম্মদ দিলাল এর বসত ঘর ভস্মীভূত হয়।

অগ্নিকান্ডের সাথে সাথে আগুন নেভাতে এলাকাসীরা এগিয়ে আসলেও দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু জানায়, অগ্নিকাণ্ডে দুইটি পারিবারের ঘর সম্পূর্ণ আগুনে পুড়ে শেষ হয়ে যায়।পরে স্হানীয় লোকজন এসে ঘরে থাকা লোকজনদের উদ্ধার করলেও এতে অনেক ক্ষয়ক্ষতি হয়।