নিউজটি শেয়ার করুন

ফটিকছড়ির সুয়াবিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফটিকছড়ির সুয়াবিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিপ্লাস প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলার সুয়াবিলে ট্রাকের ধাক্কায় সুকোমল নন্দী নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছে।

সোমবার(৪ অক্টোবর) রাত ৯ টার দিকে সুয়াবিল টেকের দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুকোমল নন্দী বারমাসিয়া সাহা পাড়ার বাসিন্দা। তিনি মৃত কৃষ্ণ নন্দীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সুকোমল নন্দী প্রতিদিনের মত কাজ শেষ করে নাজিরহাট বাজার থেকে বারসামিয়া চৌমুহনীর উদ্দেশ্যে সিএনজি করে যাওয়ার পথে টেকের দোকান সংলগ্ন এলাকার সামনে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী ট্রাক(চট্টমেট্রো-১১ ১৬৯০) তাকে ধাক্কাদেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সুয়াবিল ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, ট্রাকটি আটক করা হয়েছে,পরবর্তীতে বৈঠকের মাধ্যমে একটা সমাধান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here