ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে ফটিকছড়ি থানার বিদায়ী ওসি বাবুল আক্তারকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
রোববার (১৫ই নভেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কার্যালয় ফটিকছড়ি থানার বিদায়ী ওসি বাবুল আক্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব ।
এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আহসান, ফটিকছড়ি কৃষি অফিসার লিটন দেবনাথ আরো অনেকে।








