নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাসনাবাদ রেঞ্জ এর আওতায় তারাখোঁ বিটে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করেছেন বন বিভাগের কর্মকর্তারা।

গতকাল ১৯ জানুয়ারী সারা দিন ব্যাপী এই ব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ চৌধুরী এবং হাসনাবাদ রেঞ্জ কর্মকর্তা আব্দুল কুদ্দুস, বিট কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।

এই উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তারা অবৈধভাবে নির্মিত ফাঁকা ঘর ভেঙ্গে দেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাঁরাখো বন বিটে নয়, উপজেলার বিভিন্ন বনবিভাগের জায়গায় প্রতিনিয়ত অবৈধ ভাবে উঠছে ঘর। অবৈধ দখলদাররা বনবিভাগের জায়গা দখল করে নিচ্ছে। কিছু অসাধু কর্মকর্তার কারণে এ জায়গা দখল হচ্চে বলে সচেতন মহলের দাবি।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তাসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।