নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে আওয়ামী লীগ নেতা সাদী’র জীবানু নাশক সামগ্রী বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বিশিষ্ট সমাজসেবক সাদাত আনোয়ার সাদী’র ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফটিকছড়ি থানা,ভূজপুর থানা, নাজিরহাট পৌরসভা,ফটিকছড়ি পৌরসভাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্টানের জন্য জীবাণু নিরোধক মাস্ক, সার্জিক্যাল গ্লাবস, হ্যান্ড সেনিটাইজার, সাবান, ক্যাপ, এ্যালকোহল প্যাড, জীবাণুনাশক ঔষধ ও ৫টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।

সাদাত আনোয়ার সাদী’র পক্ষে সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্টানে এসব সামগ্রী তুলে দেন সাবেক ছাত্রলীগ নেতা হাসানুল করিম রাসেল।