নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৩টি দোকান

সিপ্লাস ডেক্স: ফটিকছড়িতে আগুনে পুড়েছে ৩টি দোকান। আগুনে পুড়ে যাওয়ার আনুমানিক ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা বলে জানান ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার হারুয়ালছড়ি শান্তিরহাট বাজারে একটি ফার্মেসি, সেলুন ও শো রুমের দোকানে রাত দেড়টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি গিয়ে প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থরা হলেন, আলাউদ্দিন, ধনা ও পেয়ারু।