ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা মঙ্গলবার( ৮ সেপ্টেম্বর)দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে সাক্ষরতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
শিক্ষক নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যানন ছালামত চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসানুল কবিরসহ প্রশাসনের নেতৃবৃন্দরা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া ক্লাস করার জন্য ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ টি এ স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি) প্রাইমারি স্কুলের শিক্ষকদের হাতে তুলে দেন অতিথিবৃন্দরা।
সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব বলেন, তৃণমূল থেকে কষ্ট করে লেখাপড়া করে এতটুকু এসেছি। শিক্ষার্থীদের ভালো লেখা পড়ার মানোন্নয়নে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম ও কাজ করে যাচ্ছেন। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,শুধু শিক্ষার্থীরা দিকে চেয়ে থাকলে হবেনা, শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের ভালো মন মানসিকতা থাকতে হবে। তাহলে শিক্ষার্থীরা মানুষের মতো মানুষ হতে পারবে।
তিনি আরো বলেন, ফটিকছড়ি উপজেলার সকল প্রাইমারি স্কুলের গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুলড্রেস পর্যায়ক্রমে দেওয়া হবে।








