নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে আব্দুল করিম স্মৃতি সংসদের ১৫ বছর পূর্তি উদযাপন

ফটিকছড়ির সুয়াবিলে আব্দুল করিম স্মৃতি সংসদের ১৫ বছর পূর্তি জমকালো আয়োজনের মধ্য দিয়ে মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ।

২৭ অক্টোবর রবিবার দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভা আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

শুরুতেই সকাল ৯ টায় আব্দুল করিম স্মৃতি সংসদ সংলগ্ন এলাকা থেকে একটি র‍্যালী আব্দুল করিম উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। 

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পরেমশ চন্দ্র বিশ্বাস প্রকাশ বাবুল বিশ্বাস।

স্মৃতি সংসদের সভাপতি আব্দুস সালাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এসএম সিরাজউদ্দৌলা।

মুহাম্মদ এজাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব চৌধুরী, সমাজ সেবক মোঃ আবুল খায়ের, মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ নুরুল হুদা, আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বশর চৌধুরী, সৈয়দ মোঃ আবু বক্কর সিদ্দিকী, শিক্ষক মোঃ মফিজুল আনোয়ার, আলহাজ্ব নাসির উদ্দিন আল কাদেরী, ডাক্তার মানিক কুমার নাথসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিকালে এক সাংস্কৃতিক অনুষ্ঠান বার মাসিয়া চা বাগানে অনুষ্ঠিত হয়।