নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে আরও ৩ টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ফটিকছড়ি প্রতিনিধি:  ফটিকছড়িতে আরও ৩ টি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এসময় ২ টি ইটভাটাকে ৬ লক্ষ ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চলে।

জানা,যায়, অভিযানে উপজেলার নানুপুর ইউনিয়নে কেবিএম,খিরাম ইউনিয়নে এমবি ব্রিক স্কেভেটর দিয়ে চিমটি ভেঙ্গে দেয়, আর ফেলুঢার দিয়ে কাঁচা ইট গুড়িয়ে দেয়। তাছাড়া খিরাম ইউনিয়নের এবি ব্রিককে ২ মাসের সময় বেঁধে দিয়ে ৪ লাখ ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করে।

এ অভিযানে পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলী হাসান, পরিবেশ অধিদপ্তর, র‌্যাব-৭, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দল।