নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে আ’লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল আজ ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি( ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মূহুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন,মো সরোয়ার, বোরহান আহমেদ, হাজি আবুল কাশেম, কাজি দিদারুল আলম, শফিউল আজম,মো সোলায়মান, হাবিবুল্লা চৌং সাবু, মো জসিম উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম, নুরুল আলম, গোলাপ মওলা,আজম খান, মো ইয়াছিন আরাফাত, আবদুল লতিফ, হাফেজ শাহাজান, মো এমদাদ, নুর হোসেন, মো জয়নাল আবেদিন,মো ইব্রাহিম, শরিফ চৌং, মো আলমগীর প্রমূখ