ফটিকছড়ি প্রতিনিধি: আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এর মাননীয় মহাসচিব আল্লামা আবুল কাশেম নুরীর উপর পার্বত্য জেলা রাঁঙ্গামাটিতে ইসলামী নামধারী কিছু উচ্ছৃঙ্খল দুস্কৃতকারী কর্তৃক সন্ত্রাসী হামলা ও অশোভন আচরনের প্রতিবাদে এক মানববন্ধন বিক্ষোভ মিছিল বিবিরহাট বাস ষ্টেশন চত্বরে আজ ২৬ জুলাই সকালে অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বিক্ষোভ মিছিল বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেন।
উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আলম আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ ফখরুদ্দীন। আলহাজ্ব মুহাম্মদ বেলাল উদ্দিন শাহ্, মাষ্টার মুহাম্মদ ইউনুছ।
মাওলানা এহছানুল করিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা বোরহান উদ্দিম শামছি, মুহাম্মদ জসিম উদ্দীন, মাওলানা হোসেন চৌধূরী রাজু, আলহাজ্ব মাওলানা আবদু শাকুর আনচারী, মুহাম্মদ ইসমাইল হোসেন রানা, মাওলানা আবুল কালাম আহমদী, মাওলানা মুজিবুল হক, মুহাম্মদ তারেক আজিজ, মাওলানা নুরুল আলম, আবু হানিফ রিপন প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এ দেশ পীর আউলিয়ার দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এ দেশে সন্ত্রীদের কোন স্থান নেই। আল্লামা নুরী কোন ব্যক্তি গোষ্টী বা দলের সম্পদ নয়, তিনি এদেশের কোটি কোটি সুন্নী জনতার সম্পদ। তিনি একজন খাঁটি আশেকে রাসুল, এদেশের একজন জনপ্রিয় ওয়ায়েজীন ও শীর্ষ আলেম। সভায় অবিলম্বে আল্লামা নুরীর উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়। প্রতিবাদ সভায় ইসলামের নাম দিয়ে আর যদি কোন দুষ্কৃতকারী সন্ত্রাসী এদেশে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর কোন আলেম এর উপর হামলা করার অপচেষ্টা করা হয় তাহলে বাংলার সুন্নী জনতা এর দাঁতভাঙ্গা জবাব দিবেন বলে কঠোর হুঁশিয়ারী প্রদান করা হয়।








