ফটিকছড়িতে ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নানের উপর মিথ্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার ভূজপুর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ভূজপুর কাজীরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উক্ত বাজার এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
ভূজপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোমিনুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আফাজ উদ্দীন বাপ্পী, ভুজপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আনছারুল ইসলাম, ভুজপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংঘঠনিক সম্পাদক ইয়াছিন উদ্দীন, ইউনিয়ন যুবলীগ সদস্য জুয়েল উদ্দীন প্রমুখ।








