নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান যারা

ফটিকছড়িতে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান যারা

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার প্রত্যন্ত জনপদ চলছে ভোটের আমেজ। ইউনিয়ন পরিষদের নির্বাচন আসতে আরো বেশ কিছুদিন বাঁকী থাকলেও বর্তমানে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আনাগোনায় মুখরিত এলাকার গ্রামগঞ্জ ও হাট-বাজার।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১৪টি ইউনিয়নে সরকার দলীয় মনোনয়নের প্রত্যাশায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আগাম প্রচারনায় মাঠে নেমেছেন। দলীয় সমর্থন পেতে গ্রামে গ্রামে, মাঠ-ঘাট সহ মসজিদ,মন্দির ও বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দোয়া ও আশীর্বাদ কামনা করছেন মনোনয়ন প্রত্যাশীরা।

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ১৪টি ইউনিয়নে প্রায় ৪০-৪৫ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে।

এছাড়াও জনমত সৃষ্টির লক্ষ্যে দৌড়-ঝাঁপের যেন অন্ত নেই সম্ভাব্য প্রার্থীদের। দলীয় মনোনয়ন ও নৌকার হাল ধরার জন্য যারা প্রচার প্রচারনা চালাচ্ছেন তাদের নাম লোকমুখে সরব।

উপজেলার ১৮ টি ইউনিয়ন, দুটি পৌরসভা । এবার উপজেলার ১৪ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাগান বাজার ইউনিয়ন, দাঁতমারা, নারায়নহাট, হারুয়ালছড়ি, সুন্দরপুর, পাইন্দং, কাঞ্চননগর, লেলাং, রোসাংগিরী, বখতপুর, ধর্মপুর জাফতনগর, সমিতিরহাট ও আব্দুল্লাহপুর ইউনিয়নে নির্বাচনী অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সকল প্রস্তুতি চলছে। ভোট কেন্দ্র পরিদর্শন সিলেকশন ও ভোটার তালিকার কাজ করা হচ্ছে। ফটিকছড়ি উপজেলায় প্রায় ৪ লক্ষ ২৫ হাজার ভোটার রয়েছে। ১৪ ইউনিয়নে ভোটার হচ্ছে-২ লাখ ৭৭ হাজার ১৫। মেয়ে ভোটার- ১ লাখ ৩১ হাজার ২ শত ৫২, পুরুষ ভোটার- ১ লাখ ৪৫ হাজার ৭ শত ৬৩।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যে যাদের নাম জানা গেছে; বাগান বাজার ইউপির চেয়ারম্যান রুস্তম আলী, ডাঃ শাফায়েতুল্লাহ সাজু। দাঁতমারায় চেয়ারম্যান জানে আলম, আ’লীগ নেতা নুর আলম। নারায়ণহাট চেয়ারম্যান মো: হারুন, আ’লীগ নেতা রতন কান্তি চৌধুরী, মুহাম্মদ গিয়াস উদ্দিন, হারুয়ালছড়িতে চেয়ারম্যান ইকবাল হোসাইন চৌধুরী, আ’লীগ হাসান সররোয়ার আজম, জুলফিকার আলী ভুট্টো। সুন্দরপুরে চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, আমান উল্লাহ চৌধুরী লিটন, মো: জসীম উদ্দিন, পাইন্দং এ চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন, মো: আজম, মুহাম্মদ বেলাল উদ্দিন, রাইসুল ইসলাম চৌধুরী। কাঞ্চননগরে চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, আ’লীগ নেতা দিদারুল আলম, মো: জানে আলম,আসাদুর জামান তানবির। লেলাং এ চেয়ারম্যান সররোয়ার হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী। রোসাংগিরীতে চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, আলা উদ্দিন। বখতপুরে চেয়ারম্যান মো: সোলাইমান, আব্বাস উদ্দীন বাদল, ফারুকুল আজম, মুজিবুর রহমান স্বপন, মীর মোর্শেদ। ধর্মপুরে চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, মুহাম্মদ মাসুদ, মোর্শেদুল আলম, একে.এম বখতিয়ার, জাফতনগরে চেয়ারম্যান আব্দুল হালিম, জিয়া উদ্দিন। সমিতিরহাটে চেয়ারম্যান হারুনোর রশিদ ইমন, মো: শাহনেওয়াজ, মো: নাসির উদ্দিন চৌধুরী, মো: আব্দুর সবুর, মুহাম্মদ রফিক । আব্দুল্লাহপুর ইউনিয়নে চেয়ারম্যান অহিদুল আলম জুয়েল, এস. কে.এম সেলিম মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

উল্লেখিত মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অধিকাংশ মাঠে নেমেছেন। দিন-রাত ছুটে চলেছেন গ্রাম-গঞ্জ ও হাট বাজারে। ভোটারদের সাথে সালাম বিনিময় ও দোয়া-আশীর্বাদ শারীরিক ও পারিবারিক খোঁজ খবর নিচ্ছেন তারা। সেই সাথে নিজেদের নির্বাচনী প্রার্থীতার কথা জানান দিয়ে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন।

স্থানীয় ভোটারদের সাথে কথা হলে তারা জানান, যারা এলাকার উন্নয়ন ও জনগনের সেবা নিশ্চিত করতে পারবে খোঁজ খবর নিয়ে তাকেই যেন মনোনয়ন দেয়া হয়।

দলীয় ভোটাররা জানান, সরকার যাকে মনোনয়ন প্রদান করবেন আমরা দলীয় ভাবে তাকেই ভোট দিবো। চলতি বছরে ইউনিয়ন পরিষদ নির্বাচন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পার হবে বলে মনে করছেন নতুন ভোটাররা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, যেকোনো সময় ফটিকছড়ি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন। এবার উপজেলার ১৪ টি ইউনিয়নে নির্বাচন হবে। প্রায় ১২৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভোটার সংখ্যা রয়েছে ২ লক্ষ ৭০ হাজার ১৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here