ফটিকছড়িতে ইভটিজিং করার সময় মোঃ কাউসার(১৪) নামে এক কিশোরকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আজ ২৬ সেপ্টেম্বর বিকাল চারটার সময় ফটিকছড়ি উপজেলার দাঁতমারা বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, ইভটিজিংকারী কাউসার স্কুল ছাত্রীরা ছুটির পর বাড়ি ফেরার পথে দাঁতমারা বাজার পশ্চিম পাশে গেলে কাউসার ধূমপান করে মেয়েদের গায়ে সিগারেট ধুয়া ছুড়ে মারলে এলাকাবাসীরা তা দেখে তাকে তাৎক্ষনিক ধৃত করে। পরে পুলিশকে খবর দিলে দাঁতমারা তদন্ত কেন্দ্রের এএসআই দিপক রায় তাকে আটক করে ভূজপুর থানায় হস্তান্তর করেছে বলে জানা গেছে। সে দাঁতমারা ইউনিয়নের কেসিয়া ইসলামপুর এলাকার জনৈক কাশেম নেজামীর পুত্র। উক্ত ইভটিজার কাউছার দাঁতমারা এ.বি.জেট সিকদার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
এ ব্যাপারে দাঁতমারা তদন্ত কেন্দ্রের এএসআই দিপক বলেন, ইভটিজাকে জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করে।








