Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে ইয়াবা নিয়ে মহিলাসহ গ্রেফতার ২

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে ইয়াবা,নগদ টাকা, মোবাইল সেট মহিলারসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলামের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে থানার এস.আই ইমাম হোসেন. এস.আই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ের পূর্ব পাশে ৯ নং ওয়ার্ডে ইয়াবা আজমের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা শফিউল আজম প্রকাশ ইয়াবা আজম পালিয়ে গেলেও পুলিশের হাতে আজমের স্ত্রীর সাজু আক্তার ও মাহাহাবুবুল আলমসহ ২ জনকে গ্রেফতার করে।

পুলিশ এসময় তাদের কাছ থেকে মোট ১ শত ৭০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৬২ হাজার ৫ শত ২০ টাকা ও ১৯ টি মোবাইল সেট জব্ধ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন নাজিরহাট পৌরসভা ৯ নং ওয়ার্ডের রহমত উল্লাহ সারাং বাড়ীর ইয়াবা আজমের স্ত্রীর সাজু আক্তার ও রোসাংগিরী ইউনিয়নের লালি বাপের বাড়ির মৃত ইউনূসের পুত্র মাহবুবুল আলম।

জানা গেছে ইয়াবা আজমের বিরুদ্ধে ফটিকছড়ি থানাসহ বিভিন্ন থানায় ৬টি মামলা বিজ্ঞআদালতে বিচারধীন রয়েছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড়ের পূর্ব পাশে ৯ নং ওয়ার্ডে ইয়াবা আজমের বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে মোট ১৭০ পিস ইয়াবা, মোবাইল সেট ও নগদ টাকসহ ২ জনকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য শফিউল আজম গত ২৫ জুন রাতে নাজিরহাট পৌরসভার ডাইনজুরী এলাকা থেকে ইয়াবাসহ ফটিকছড়ি থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে জেল বের হয়ে আবারো ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয় বলে জানা গেছে।