ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে উপজেলা পর্যায়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মচারী উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলা শহীদ বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়।
উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা সমাজসেবা কার্যালয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব্য।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, সমাজসেবা অফিসার রাজিব আর্চায্য, নাজিরহাট পৌরসভার কাউন্সিলর মো: সোলাইমান, মাষ্টার নাছির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।








