Site icon CPLUSBD.COM

ফটিকছড়িতে উৎসাহ উদ্দীপনা নিয়ে ছুটছেন শিক্ষার্থীরা স্কুল-কলেজে

ফটিকছড়িতে উৎসাহ উদ্দীপনা নিয়ে ছুটছেন শিক্ষার্থীরা স্কুল-কলেজে

আনোয়ার হোসেন ফরিদ,ফটিকছড়ি: করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর রবিবার( ১২ সেপ্টেম্বর) সকাল থেকে ফটিকছড়ি উপজেলার ৩৩৭ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলার জামিয়া মিল্লিয়া আহদিয়া কামিল মাদ্রাসা, নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, নানুপুর লায়লা-কবির ডিগ্রী কলেজ, নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয়ে সরকারের বেঁধে দেয়া বিধি নিষেধ মেনে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

স্কুল-কলেজ,মাদ্রাসা, কলেজে গুলোতে মাক্স,স্যানিটাইজার, জ্বর মাপার যন্ত্র দিয়ে জ্বর পরীক্ষা করে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেখা যায়।

ফটিকছড়ি উপজেলায়,মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, মাদ্রাসাসহ ১০৮ টি, ২২৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্কুল-কলেজ, মাদ্রাসায় যাচ্চেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা বলেন, সরকারের বিধিমালা মেনে যথাযথভাবে পালন করে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুলে দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান দেয়া হচ্ছে। শিক্ষার্থীরাও স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখলভাবে পাঠদান গ্রহণ করেছেন।