ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগরে আলহাজ্ব এজাহারুল হক মেম্বার স্মৃতি সংসদের ৫ম বর্ষপূর্তি উপলেক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ফেব্রুয়ারী) রাত ৮টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন- লেলাং ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সরোয়ার হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ জাফর আলম। প্রধান আলোচক ছিলেন-ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক কাদের গণি চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন- লেলাং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন।
বিশেষ আলোচক ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ শহীদুল আজিম আজাদ। স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লেলাং ইউপি সদস্য আজম খান, আনোয়ার পাশা হানিফ,মাওলানা ওসমান শাহনগরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল আনোয়ার,অনিতা রাণী, সমাজসেবক শওকত হোসেন, ফারুক,ইউনুস,ব্যবসায়ী শফিউল আজম,পল্লী চিকিৎসক ফোরাম সভাপতি সাধান চন্দ্র দেব নাথ,সহ সভাপতি হামিদুল্লাহ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন,সুজন কুমার শীল, প্রবাসী মোস্তফা কামাল, ব্যবসায়ী সরোয়ার উদ্দিন, মুহাম্মদ বাবর প্রমুখ।
এতে বক্তব্য রাখেন- স্মৃতি সংসদ সভাপতি ব্যংকার মুহাম্মদ জাহেদুল ইসলাম জনি ও সিনিয়র সহ- সভাপতি অমর কান্তি দে।
অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বিশেষ অবদানের জন্য ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীন,লেলাং পল্লী চিকিৎসক ফোরাম,লেলাং ইউনিয়ন কওমি ওলামা পরিষদ ও সচেতন নাগরিক কে সম্মাননা স্বারক প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে অতিথিরা কেক কেটে ৫ম বর্ষপূর্তী উদযাপন ও সু-সজ্জিত অফিস উদ্বোধন করেন।








