নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে কওমী মাদ্রাসায় সরকার প্রদত্ত অনুদান চেক প্রদান

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলার ২৭ কওমী মাদ্রাসায় সরকার প্রদত্ত অনুদানের চেক প্রদান করা হয়েছে।

রবিবার(৩ মে) বিকেলে উপজেলা পরিষদ হলে রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়। সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী সদয় হয়ে উপজেলার ২৭টি কওমী মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য নিজ ত্রাণ কল্যাণ তহবিল হতে ৪ লাখ ৪৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নির্দেশে আজ বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা প্রমূখ।