নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে কঠোর অবস্থানে প্রশাসন ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৮০০০ টাকা জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে করোনা ভাইরাসের কারণে কঠোর অবস্থানে উপজেলাপ্রশাসন। পৃথক পৃথক এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান (মোবাইল কোর্টে) পরিচালনা করে ২৮০০০ টাকা জরিমানা অাদায় করেছে ।

আজ ০৩ এপ্রিল সকাল ও বিকালে বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, মাইজভান্ডার শরীফ, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারাতে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান( মোবাইল কোর্টের) পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন, ১২ জনকে ২৩ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে সিনিয়র সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলন, ০৫ জনকে ৫০০০ টাকা জরিমানা করেন। মোবাইল কোর্টে মোট ২৮০০০ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্টকে) সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনীর মেজর আমিরের নেতৃত্বে তাঁর দল এবং ফটিকছড়ি থানার পুলিশ।