নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে কাঠ পাচারকারীদের হামলায় বন কর্মকর্তা আহত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে কাঠ পাচারকারীদের হামলায় আহত হয়েছেন নারায়ণহাট বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা।

রোববার (২৩ মে) ভোর ৪টার দিকে বনের কাঠ পাচারে বাঁধা প্রদান করতে গেলে সংঘবদ্ধরা পাচারকারীরা এ হামলা চালায়।

এসময় শহীদ হোসেন নামের আরও এক বনকর্মী আহত হয়েছেন। আহতদের বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ দাস জানান, অবৈধ কাঠ পাচারকারীরা সংরক্ষিত বনের গাছ কেটে পাচার করার খবর পেয়ে তাদের ধরতে বন কর্মীদের নিয়ে অভিযানে যান বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা। স্থানীয় দুলাল, হাশেম, হোসেন, জমির, নূরুর নেতৃত্বে একদল পাচারকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় পল্লব কুমারসহ এক বনকর্মী গুরুতর হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।