নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে গরম খুন্তি দিয়ে শিশু সন্তানের শরীর ঝলসে দিয়েছে সৎ মা

ফটিকছড়িতে গরম খুন্তি দিয়ে শিশু সন্তানের শরীর ঝলসে দিয়েছে সৎ মা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে শাহীন মনি নামে ৩ বছরের এক শিশুকে গরম খুন্তি দিয়ে ঝলসে দিয়েছে সৎ মা।

ফটিকছড়ির পৌরসভার ১ং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আবদুর রহমান টেন্ডলের বাড়ীতে এ ঘটনা ঘটে।

শনিবার(৪ সেপ্টেম্বর) রাতের দিকে শিশু শাহীন মনির শরীরের অধিকাংশ জায়গায় গরম খুন্তির ছ্যাকা দিয়ে ঝলসে দিয়েছে সৎ মা নিগার সুলতানা বৃষ্টি। পরে সে যাতে ঘরের বাইরে গিয়ে কাউকে বলতে না পারে,সে জন্য দরজায় তালা দিয়ে রাখে। রবিবার সন্ধ্যায় শাহীন মনি ঘর থেকে বের হলে প্রতিবেশীরা শরীরের অবস্থা দেখে স্থানীয় পৌর কাউন্সিলরকে জানান। তিনি বিষয়টা থানাকে জানালে পুলিশ এসে সৎ মাকে আটক করে নিয়ে যায়।

রাতে শিশুর পিতা মোঃ করিম বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছে।

এদিকে, গরম খুন্তিতে ঝলসে যাওয়া শাহীন মনিকে ঐদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হয়।

এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, সৎ মা-নিগার সুলতানা একজন দুষ্ট প্রকৃতির মহিলা। পিতার প্রশ্রয়ের কারণে সৎ মা শিশুটিকে প্রায় সময় মারধার করতো। তারা সৎ মায়ের শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে ফটিকছড়ি ওসি রবিউল ইসলাম বলেন,আইনি প্রক্রিয়া শেষে শিশুটির সৎ মা বৃষ্টিকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here