ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান ২ মার্চ সকালে বর্ণাঢ্য আয়োজন শুরু হয়ে বিকালে দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।
সমগ্র অনুষ্ঠানের আয়োজন করেন গুলতাজ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ।
পুনর্মিলনী উপলক্ষে শুরুতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মুহাম্মদ মাহফুজুল হক। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আক্তার উদ্দিন মাহমুদ পারভেজ, নাজিরহাট পৌরসভা মেয়র সিরাজউদ্দৌলা, কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, পরিচালনা পর্ষদের সদস্য সোহবার জব্বার চৌধুরীসহ আরো অনেকের। অনুষ্ঠানের শুরুতে স্কুল এন্ড কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষে “ফিরে দেখা’ বইয়ের মোড়ক উন্মোচন করা।
প্রতিষ্ঠার ২৫ বছর পর বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে প্রাক্তন শিক্ষার্থীরা। ছাত্রীরা বাহারী ফুলের খোপায় দৃষ্টিনন্দন শাড়ি ও ছাত্ররা ট্রি-শার্ট পরিধান করে অংশ নেয় পূর্ণমিলনীতে। বাদ ছিল না বর্তমানে অধ্যয়নরত কোমলতী শিক্ষার্থীরাও।








