নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে চাচার ছুরিকাঘাতে ভাতিজা আহত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে জায়গার বিরোধের জের ধরে আপন চাচার চুরিকাঘাতে মুনসুর (৪২)নামের এক ব্যক্তি আহত হয়েছ।

শনিবার(৭ আগষ্ট) বিকাল ৪ টার দিকে উপজেলা সদরের বিবিরহাট বাজারের দরগাহ রোডে এ ঘটনা ঘটে।

জানা যায়, মুনসুরের বাবা আবুল কাসেমের সাথে বাজারের দোকানের জায়গা নিয়ে চাচা আবু তাহেরের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে দোকানের জায়গায় আবু তাহের সংস্কার কাজ করতে গেলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া লেগে যায়। বাড়াবাড়ির এক পর্যায়ে চাচা আবু তাহের ভাতিজা মুনসুরের পেটে চুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুনসুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে নিযে যাওয়া হয়।

আহত মুনসুর ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার আবদুল গনি সরকার বাড়ীর আবুল কাসেমের পুত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here