ফটিকছড়ি প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবসের প্রাক্ প্রস্তুতিমূলক সভা আজ ১০ আগস্ট দুপুরে ফটিকছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।
এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ শাহীন, সহকারী কমিশনার ভূমি জানে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাভিল চৌধুরী, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, বোরহান উদ্দিনসহ ইউপি চেয়ারম্যানরা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন বলে দেশ স্বাধীন হয়েছে। আমরা পেয়েছি একটি লাল সবুজের পতাকা, স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। আগামী ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী সফলভাবে করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।








