নিউজটি শেয়ার করুন

ফটিকছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৪ অক্টোবর সকালে থেকে শুরু হয়েছে। এ ক্যাম্পেইন আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে। এবার ফটিকছড়ি উপজেলায় ৯৭ হাজার ৮ শত ৮৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাবিল চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ দৌলা। বক্তব্য রাখেন, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসানুল কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসেন আলম মামুন, ইলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আবু তাহের, ডাক্তার মোঃ রাশেদ। স্বাস্থ্য পরিদর্শক মোঃ রমজান আলী, মোঃ নুরুল আজম চৌধুরী, মোঃ মহিউদ্দীন উপস্থিত ছিলেন।