শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৪তম জন্মবাষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৯ জানুয়ারী ফটিকছড়ির নাজিরহাটে উপজেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি ছাত্রদলের সাবেক আহবায়ক মিয়া মোশারাফুল আনোয়ার মশু এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর।
সাবেক ছাত্রদল নেতা সায়ফুদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফটিকছড়ি পৌর বিএনপির আহবায়ক ফরিদুল আলম (বি.এ), ফটিকছড়ি পৌর বিএনপি নেতা মোঃ এমরান হোসেন, বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহিন,উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মুনচুর আলম চৌধুরী, মোঃ শাহরিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নাজিম উদ্দীন, ,উপজেলা ছাত্রদল নেতা শামিম আলমগীর রুবেল, একরামুল হক, মোঃ মোজাহারুল ইসলাম লাভলু,মোঃ মহিনউদ্দীন, মোঃনমুনসুর,মোঃ ওসমান প্রমূখ। প্রধান অতিথি আলহাজ্ব সরওয়ার আলম গীর বলেন, ১৯৭১ সালে একটাই তো স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা,পদ্মা মেঘনা যমুনা মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা এটা তো কারো ঘরের না। বিভিন্ন জায়গায় দেখা যায় মুক্তিযোদ্ধা চেতনা তারা এখন এটাকে বালিয়ে ফেলেছে উত্তেজনা। মুক্তিযুদ্ধের চেতনা বলতে দেশপ্রেম। দেশপ্রেম কাকে বলে। দেশপ্রেমিকের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আওয়ামীলীগের বন্ধুদের বলতে চাই, কতজন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে আছে কতজন মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার দলে আছে। কতজন সেক্টর কমান্ডার শহীদ জিয়ার দলে আছে। মুক্তিযোদ্ধা কি বলে, স্বাধীনতার কিসের ভিত্তিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন তার নিচে যারা আছে তাদের নাম অাজকে তারা নেয়না। নিলে অনেক কিছু এসে যাবে। ৪ নেতার নাম, সেক্টর কমান্ডারের নাম অনেকেই নেয়না। মুজিব বাহিনীর প্রধান সিরাজুল আলম খান তিনি কি আওয়ামী লীগ করেন ?

